সাতক্ষীরা ফাইনালে

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ । ২:১২ পূর্বাহ্ণ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব -১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর সেমিফাইনালে যশোরকে হারিয়ে ফাইনালে উঠেছে সাতক্ষীরা জেলা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে সাতক্ষীরা জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২১৫ রান করে। দলের পক্ষে সাতক্ষীরা জেলার আবিষ্কার বিশ্বাস ১৪১, আবির ৩০ ও পারভেজ ২১ রান করে।
জবাবে যশোর জেলা ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান করে। সাতক্ষীরা জেলার সাবিত ৩টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ৩৯ রানে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। আগামী ১০ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন