সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকালে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় করিম সুপার মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খেয়াঘাট চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সেখানে বিএনপি নেতা মোঃ কবির আহমেদ ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জুলফিকার আলী জুলি, মোঃ খোরশেদ আলম, মাস্টার হাবিবুর রহমান, রফিকুল ইসলাম বকুল, রেজাউল ইসলাম, শওকত হোসেন, মনিরুজ্জামান মনি, হাবিবুল্লাহ বাহার, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে আসন পুনর্বিন্যাসের প্রস্তাবিত খসড়া বাতিলের দাবি জানান এবং পূর্বের আসন বণ্টন বহাল রাখার দাবি জানান।

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ । ১০:০১ অপরাহ্ণ