‘তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ

বিএনপি তারুণ্য ও নারীর শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা জানান।

এর আগে রোববার বিকেল সোয়া ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশে ইতোমধ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়। শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন মোড় এবং সামনের দিকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এনং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় সমাবেশমঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক নেতারা।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন