দেবহাটায় উদ্যোমী সদস্যদের সঞ্চয় ফেরত অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এ মামুন,, দেবহাটা (সাতক্ষীরা) থেকে
প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ । ৭:১২ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটায় উদ্যোমী সদস্যদের সঞ্চয় ফেরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)’র আয়োজনে ও পিকেএসএফ’র সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সমৃদ্ধি কর্মসূচির প্রজেক্ট টিম লিডার ও ফোকাল পার্সন খান মো. শাহ আলম, বিশিষ্ঠ ব্যবসায়ী জয়নাল আবেদীন, গোপাল বিশ্বাস, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মাদ গাজী, রবিউল ইসলাম, নাজিমউদ্দীন, শেখ মোয়াজ্জেম হোসেন, ডাঃ নজরুল ইসলাম, আবুল হোসেন, আবুল কালাম, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাসের ঋণ কার্যক্রম আরএম মিজানুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী আলমগীর হোসেন, সখিপুর শাখার ম্যানেজার মিজানুর রহমান, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী জহিরুল ইসলাম, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শামীমা খাতুন।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন