খুঁজুন
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর ভিডিও প্রকাশ্যে

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
পাগলপ্রায় পরিস্থিতি! সাইফকে কোপানোর ভিডিও প্রকাশ্যে

বুধবার রাতে নবাব পতৌদিদের বাসভবনে এক নৈশভোজের আয়োজন ছিল। কারিনা কাপুর সেখানে অতিথিদের সঙ্গে ব্যস্ত ছিলেন। তার ঠিক ঘণ্টাখানেক বাদেই যে স্বামী সাইফ আলি খানকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে হবে, সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেননি বেবো।

এ যেন দুঃস্বপ্ন! দুষ্কৃতির আক্রমণের পর কী ঘটে? সেই ভিডিও এখন প্রকাশ্যে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন ছোট নবাব সাইফ। রাত দু’টার দিকে পতৌদিদের ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। কোপ খেয়েছেন এক কর্মচারীও। ভারতীয় গণমাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা।

এদিকে, বাসভবনের সেই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ পেয়েছে পাপারাজ্জি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, কারিনার পরনে ছিল রাতপোশাক। ঢিলেঢালা গোলাপি শার্ট আর পায়জামা। খোলা চুল। অগোছালো অবস্থা। পাগলপ্রায় পরিস্থিতি কারিনার। উদভ্রান্তের মতো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন। বারবার মোবাইলে চোখ রাখছেন। এসবের মাঝেই বাড়ির পরিচারিকাদের সঙ্গে উদ্বিগ্ন কারিনাকে কথা বলতে দেখা যায়।

জানা গেছে, নৈশভোজের পর নিজের ঘরেই ছিলেন অভিনেত্রী। পরিচারিকার সঙ্গে অনাহূত ব্যক্তির বাকবিতণ্ডা শুনে বেডরুম থেকে বেরিয়ে আসেন সাইফ। বড় বচসা বাঁধে। এর পরই বলিউড নবাবকে ছয়বার ছুরির কোপ মেরে পালায় দুষ্কৃতি। ঘটনার পর রক্তাক্ত সাইফকে দেখে ঘাবড়ে যান কারিনা। এরপরই আহত স্বামীকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছোটেন বেবো।

সন্ধ্যার হাউজ পার্টি উপস্থিত ছিলেন কারিনার ‘গার্ল গ্যাং’—বোন বড় বোন কারিশমা কাপুর, বন্ধু সোনম কাপুর ও রিয়া কাপুর। তাঁদের নিয়েই সন্ধ্যায় আনন্দে মেতে উঠেছিলেন নায়িকা। নৈশভোজের কিছু ছবিও কারিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কিন্তু তখনও কি তাঁরা ভাবতে পেরেছিলেন যে, আর কয়েক ঘণ্টা পরই তাঁদের জীবনে এমন ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে!

ঘটনার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। আপাতত স্থিতিশীল তিনি। শেষ হয়েছে কসমেটিক সার্জারিও। চিকিৎসক নীরজ উত্তমনি জানিয়েছেন, আড়াই ঘণ্টা ধরে চলে সাইফ আলি খানের অস্ত্রোপচার। ইতিমধ্যেই অভিনেতার শরীর থেকে ২-৩ ইঞ্চি একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা ছুরির অংশ। এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে।

আহত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়আহত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়

হাসপাতালের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অভিনেতার শরীরে মোট ছ’টি ক্ষত হয়েছে। যার মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানানো হয়। এমনকি শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন অভিনেতা বলে জানিয়েছে হাসপাতাল। সইফের পাশাপাশি তাঁর বাড়ির এক পরিচারককেও ছুরি দিয়ে কোপানো হয়। জানা গেছে, তাঁর পরিস্থিতিও এখন স্থিতিশীল।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

‘স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির’

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।