খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাকা পাওয়া নিয়ে ধোঁয়াশায় মালয়েশিয়া যেতে না পারা ৫০ হাজার কর্মী

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ণ
টাকা পাওয়া নিয়ে ধোঁয়াশায় মালয়েশিয়া যেতে না পারা ৫০ হাজার কর্মী

এজেন্সিকে জমা দেওয়া টাকা ফেরত পাওয়া নিয়ে এখনো ধোঁয়াশায় মালয়েশিয়া যেতে না পারা ৫০ হাজার কর্মী। মন্ত্রণালয়ে আবেদন করার পাঁচ মাস পরও বিষয়টির সমাধান হয়নি। এদিকে, বহু হাতবদল হওয়ায় ভুক্তভোগীরা পুরো ক্ষতিপূরণ পাবেন কি-না তা নিয়ে সন্দেহ বিশেষজ্ঞদের। বলছেন, পুরো লেনদেনই হয়েছে অস্বচ্ছ প্রক্রিয়ায়। তাই নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে ক্ষতিপূরণ দেয়ার দায়িত্ব নিতে হবে সরকার এবং রিক্রুটিং এজেন্সিকে।

টাকা পাওয়া নিয়ে ধোঁয়াশায় মালয়েশিয়া যেতে না পারা ৫০ হাজার কর্মীজনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র এবং রাজধানীর পল্টনের একটি এজেন্সির মাধ্যমে নিয়োগপত্র পেয়েছিলেন রাজবাড়ীর মোহাম্মদ রাজু। তারপরও মালয়েশিয়া যেতে পারেননি তিনি। এখন টাকা ফেরত পেতে, আবেদন করার ৫ মাস পরও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস পাননি।

বিভিন্ন এজেন্সিকে সর্বোচ্চ ৬ লাখ টাকা পর্যন্ত দিয়েও মালয়েশিয়া যেতে না পারা কর্মীর সংখ্যা মোট ৫০ হাজার। এর মধ্যে বিএমইটির ছাড়পত্র পেয়েছিলেন ১৮ হাজার। যদিও গত অক্টোবরে ঢাকা সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বাস দিয়েছিলেন তাঁদের সুযোগ দেওয়া হবে।

এজেন্সি ও নিয়োগদাতার প্রতারণার শিকার কর্মীদের বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) বলছে, এতে এককভাবে কোনো পক্ষ দায়ী নয়। কয়েকবার হাতবদল হওয়ায় টাকা উদ্ধার করাও কঠিন।

বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘সম্পূর্ণ প্রক্রিয়াটি বিভ্রান্তিকর। তাই এ নিয়ে মতামত দেওয়া আমার পক্ষে কঠিন হবে। এ নিয়ে আমাদের দুই সরকারের যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সেটাই এর জন্য দায়ী।’

ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দিতে, মানবিক বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, মূল দায়িত্ব যেসব রিক্রুটিং এজেন্সিগুলোর তারা হয়তো পুরো অর্থ ফেরতের প্রক্রিয়াটি নিশ্চিত করতে পারবে না। সেখানে সাব এজেন্টদের পক্ষ থেকেও এই অর্থ পুরোটা দেওয়া সম্ভব না। এক্ষেত্রে সামগ্রিক আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে।

এদিকে সরকারি হিসাব বলছে, সাব এজেন্টকে টাকা ফেরত দিয়েছে ১০১ এজেন্সি। আর সাব-এজেন্টরা, বিএমইটির ছাড়পত্র পাওয়া সেই ১৮ হাজার ভুক্তভোগীর মধ্যে ২৫ শতাংশকে টাকা ফেরত দিয়েছে।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

‘স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির’

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।