খুঁজুন
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০০ বছরের বর ১০২ বছরের কনে, অনন্য বিয়ে গড়ল বিশ্বরেকর্ড

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২:৫৬ অপরাহ্ণ
১০০ বছরের বর ১০২ বছরের কনে, অনন্য বিয়ে গড়ল বিশ্বরেকর্ড

প্রেম নিয়ে খুবই প্রসিদ্ধ ও বিখ্যাত একটি লাইন নিশ্চয়ই শুনেছেন? সেটি হচ্ছে ‘প্রেম অন্ধ’। অর্থ্যাৎ যখন একজন মানুষ সত্যিকারের প্রেমে পড়ে, তখন সে তার সঙ্গী বেছে নেয় শুধুমাত্র বিশুদ্ধ ভালোবাসার ভিত্তিতে। চেহারা, বয়স, ধর্ম এবং বর্ণের মতো সামাজিক বাধা এবং সংজ্ঞার বাছবিচার না করেই।

প্রেমের এই বিখ্যাত লাইনটিরই যেন বাস্তব প্রতিফলন ঘটালেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক দম্পতি। এই দম্পতি সব সামাজিক রীতিনীতি ভেঙে জীবনের শেষ সময় এসেও বিয়ে করেছেন তাদের প্রিয় মানুষকে। আর এই বিয়েটাই ওই দম্পতিকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে দিয়েছে।

কেননা, বিয়ের সময় বরের বয়স ১০০ বছর এবং কনের বয়স ১০২ বছর। পাত্র-পাত্রীর নাম বার্নি লিটম্যান এবং মার্জরি ফিটারম্যান। এর আগে এত বয়স্ক কোনো দম্পতিই বিয়ে করেননি।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, বিশ্বের সবচেয়ে বয়স্ক বিবাহিত দম্পতি, বার্নি লিটম্যান এবং মার্জরি ফুটারম্যানের মোট বয়স ২০২ বছর, যা নিজেই একটি বড়সড় রেকর্ড। আশ্চর্যের বিষয় হচ্ছে— তারা দুজনেই পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছিলেন, কিন্তু ছাত্রজীবনে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়নি। পেশাগত জীবনে, বার্নি একজন ইঞ্জিনিয়ার এবং মার্জরি পেশায় একজন শিক্ষিকা ছিলেন।

কীভাবে প্রেমে পড়লেন তারা

তাদের বিয়ে ৩ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রায় দশ বছর আগে তাদের দেখা হয়েছিল একটি সিনিয়র সিটিজেন সেন্টারে। এদিন সেন্টারে একটি কস্টিউম পার্টির আয়োজন করা হয়। সেখানেই দেখা হওয়ার পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তারা। প্রায় দশ বছরের বেশি সময় ধরে প্রেমের পর, সম্প্রতি তারা বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর কেন্দ্রের পরিচালক ও পরিবারের সদস্যরা তাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। পরিবার, পরিজনদের উপস্থিতিতে বিয়ে করেন ২০২৪ সালের মে মাসে।

প্রসঙ্গত, মার্কিন গণমাধ্যমের মতে, বার্নি এবং মার্জরি উভয়েই একটি সুন্দর জীবন, ভরাট সংসার ফেলে এসেছেন। এর আগেও তারা বিয়ে করেছিলেন। তাদের সঙ্গীরা মারা যান। সন্তানও রয়েছে। যদিও সন্তানরা এখন আলাদা থাকেন। এমন পরিস্থিতিতে, বার্নির নাতনি সারাহ সিকারম্যান বলেছেন, তিনি তাদের সম্পর্ক নিয়ে খুব খুশি।

তিনি বলেছিলেন, বর্তমান জীবনে এত দুঃখ এবং ভয় যে কারও সঙ্গ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কারও জীবনের শেষ মুহুর্তে এটি একটি বিশেষ অনুভূতিও এনে দেয়।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

‘স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির’

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।