খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট ব্লক নিয়ে গিয়েছিলেন দেবী শেঠীর কাছে হারালেন পা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ
হার্ট ব্লক নিয়ে গিয়েছিলেন দেবী শেঠীর কাছে হারালেন পা

হার্টে ব্লক হয়েছিল। গিয়েছিলেন দেবী শেঠীর কাছে। যদিও কথিত আছে, ওনার টিম কেবল অপারেশন করে, উনি করেন না। যা হোক, অপারেশন হলো। সফল অপারেশন। দেখতে দেখতে দেশে ফেরার সময় হয়ে গেল। সম্ভবত অপারেশনের ৮ম দিন। এমন সময় পায়ে একটু ব্যথা, ঠান্ডা হয়ে যাওয়া। দুই পায়েই।

প্রথমটায় কেউই পাত্তা দেননি। যখন দিলেন ততক্ষণে অনেক দেরি। পায়ে সাডেন ব্লক হয়ে নষ্ট হয়ে গেছে। অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া। সিদ্ধান্ত দেওয়া হলো, ডান পা হাঁটুর নিচে আর বাম পায়ের পাতার গোড়ালির সামনে থেকে কেটে ফেলতে হবে! রোগীর মেয়ে নিজেও ডাক্তার। বিষয়টা মেনে নিতে পারলেন না। পারবেন কী করে! এসেছেন হার্টের বাইপাস করতে, এখন দুই পা হারানোর ঝুঁকি।

একটা কমপ্লেইন লিখে সরাসরি দেশে ফিরে এলেন। দেশে ফিরে আমাদের আন্ডারে ভর্তি হলেন। মেডিকেল বোর্ড করলাম। চিকিৎসা শুরু হলো। না, পা আর কাটতে হয়নি। তবে পায়ের পাতার কিছু অংশ দুপাশেই হারাতে হয়েছে। তবুও তিনি মহাখুশি। কারণ তার চাওয়া ছিল কষ্ট হলেও নিজের পায়ে হাটতে চান।

রোগীরা ব্যথা পায়, ডুকরে কাঁদে, নীরবে কাঁদে। আমার এই রোগীর কান্নার শব্দ শুনি নাই। নীরবে শুধু অশ্রু ঝরাতে দেখেছি। দুটো পা হারাতে হবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। কেউই পারার কথা না।

আজ এসেছিলেন প্রায় ৫ বছর পরে। নিজপায়ে হেটে। সঙ্গী এই বিশেষ জুতা। নিজের বিজনেস নিজেই দেখভাল করছেন। স্বাধীনভাবে চলাফেরা করছেন। এতেই যেন শান্তি তার।

গল্পটা আগেই লিখতে পারতাম। রোগী, রোগীর লোকের ভিডিও আগেই আপলোড করতে পারতাম। কিন্তু সাহস পাইনি। সত্যি বলতে আগ্রহ পাইনি। দেবী শেঠীর কাছে বাইপাস অপারেশন করতে গিয়ে পা হারিয়ে এসেছেন, এমন সংবাদ মার্কেট পাবে না। মানুষ খাবে না।

ভুল আমাদেরও হয়। হয় জটিলতা। তবে সবচেয়ে বেশি হয় সফলতা বা সাকসেস। এই সাকসেসের খবরগুলো এ দেশে মার্কেট পায় না। যতটা মার্কেট পায় ভুল চিকিৎসার তকমা পাওয়া বেশিরভাগ জানা জটিলতাগুলো। চিকিৎসা মানেই কেবল চিকিৎসক নয়। চিকিৎসক কেবল অন্যতম একটা উপাদান। প্রয়োজন দক্ষ নার্স থেকে শুরু করে সব স্বাস্থ্যসেবক। সবার ওপরে প্রয়োজন গুড গভর্নেস, যেখানে স্বাস্থ্যখাত অগ্রাধিকার পাবে।

দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে চায়। দেশি মুরগি, দেশি পেঁয়াজের মতো প্রয়োজনে বেশি দামে নিতে চায়। দরকার শুধু তাদের আস্থার জায়গাটা তৈরি করা। এই জায়গাটা তৈরি করতে আন্তরিকতার সাথে সবার এগিয়ে আসা জরুরি। শুধু চিকিৎসকের ওপর অঙুলি তুলে নিজের দায় শোধ করা যায় না।

(লেখা ও ছবি ডা. সাকলায়েন রাসেলের ফেসবুক আইডি থেকে নেওয়া)

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

‘স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির’

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।