খুঁজুন
সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত জেদ মেটাতেই যুদ্ধ, নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ব্যক্তিগত জেদ মেটাতেই যুদ্ধ, নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার নেপথ্য কারণ নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন তুলেছেন।

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির অন্যতম এই জ্যেষ্ঠ সদস্য অভিযোগ করেছেন যে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে না পেরে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে মার্কিন সন্তানদের যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন।

কেইন মার্কিন সংবাদমাধ্যম ‘জাস্ট দ্য নিউজ’-এর একটি প্রতিবেদনের সূত্র ধরে জানান, ট্রাম্প দাবি করছেন ইরান ২০২০ এবং ২০২৪ সালের নির্বাচনে তাকে পরাজিত করতে হস্তক্ষেপের চেষ্টা করেছিল, যা এই যুদ্ধের একটি বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে।

সিনেটর কেইন রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, রিপাবলিকানরা কি ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধকে বিনা প্রশ্নে সমর্থন দিয়ে যাবেন? এর আগে তিনি ইরানে স্থলপথ দিয়ে সেনা মোতায়েনের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছিলেন। তিনি মনে করেন, স্থল সেনা পাঠানো হলে ট্রাম্পের এই অপ্রয়োজনীয় এবং অবিবেচনাপ্রসূত যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।

উল্লেখ্য, টিম কেইন ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বর্তমানে মার্কিন বৈদেশিক নীতি এবং সামরিক অভিযানের ওপর নজরদারি রাখার ক্ষমতা সম্পন্ন গুরুত্বপূর্ণ সিনেট কমিটির সদস্য হিসেবে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

সূত্র: আলজাজিরা।

নাতানজে হামলার প্রতিশোধ! ইজরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা ইরানের, ভয়াবহ পরিণতি মুহূর্তে

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
নাতানজে হামলার প্রতিশোধ! ইজরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা ইরানের, ভয়াবহ পরিণতি মুহূর্তে

যুদ্ধ কবে শেষ হবে? প্রশ্ন ঘুরছে, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। উলটে আরও তীব্র হামলা, হুমকি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইজরায়েলের ডিমোনো শহরের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইতিমধ্যে প্রাপ্ত তথ্য, আহত শতাধিক। মনে করা হচ্ছে নাতানজে হামলার প্রত্যাঘাত হিসেবেই, এই হামলা চালিয়েছে ইরান।

তথ্য, ডিমোনার শিমন পেরেস নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রটিকে লক্ষ্য করে মূলত হামলা চালায় ইরান। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে তথ্য, লক্ষ্য পরমাণু গবেষণা কেন্দ্র হলেও, অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয় ক্ষেপনাস্ত্র। সাধারণ মানুষের বাসস্থানের এলাকার উপর পড়ে সেগুলি। দুটি সরাসরি আঘাতে আবাসিক ভবনগুলি গুঁড়িয়ে গিয়েছে একপ্রকার। মাটির উপর বড় বড় গর্ত তৈরি হয়েছে।

দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, ডিমোনা এবং আরাদ দু’জায়গাতেই ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করা হয়েছিল। ইজরায়েলের জাতীয় জরুরি চিকিৎসা, দুর্যোগ, অ্যাম্বুলেন্স এবং ব্লাড ব্যাঙ্ক পরিষেবা সংস্থা জানিয়েছেন, আরাদে ৮৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর এবং ডিমোনায় ৩৩ জন আহত হয়েছেন। ওপর এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, অন্তত শিতাধিক মানুষ আহত হয়েছেন। তবে বহু মানুষ বম্ব শেলটারে আশ্রয় নেওয়ার জন্য, প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।

তথ্য, ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপনাস্ত্রগুলিকে প্রতিহত করার চেষ্টা করলেও, তারা ব্যাহত হয়। অন্যদিকে এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইরান। কিন্তু উঠে আসছে নাতানজে হামলার প্রতিশোধের বিষয়টি।

তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার (১৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত নাতানজের পারমাণবিক কেন্দ্রটি ২০২৫ সালের জুনে ইরান ও ইজরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে ইজরায়েলি বিমান হামলা এবং আমেরিকার হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। শনিবার ফের বিমান হামলা চলে সেখানেই। তবে হামলা চলার পরেও, সেখান থেকে কোনও তেজস্ক্রিয় নিঃসরণের খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা মিজান। স্যাটেলাইট চিত্র অনুযায়ী, ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ যুদ্ধের প্রথম সপ্তাহেই হামলার শিকার হয়েছিল এবং এর বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা জানিয়েছিল যে, আগের সেই হামলা থেকে কোনও তেজস্ক্রিয় বিকরণের পরিণতি হবে বলে আশঙ্কা নেই। তারপরেই ফের ওই পরমাণু গবেষণা কেন্দ্রকেই লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করে ইজরায়েল।

ইরানের আবেদনে ফিফার না

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ইরানের আবেদনে ফিফার না

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত ধূম্রজাল শেষ হচ্ছে না। ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এ অবস্থায় চির শত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান আদৌ খেলতে যাবে তো!

চলমান অনিশ্চয়তার মধ্যে ইরানের ম্যাচ আয়োজনে দুয়ার খুলে দিয়েছে মেক্সিকো। সূচি বদলের সম্ভাবনা ফিফা উড়িয়ে দেওয়ার পর আপাতত সে সম্ভাবনা নেই। কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া ইরানের মৃসণভাবে বিশ্বকাপ খেলার আপাতত কোনো পথও দেখা যাচ্ছে না।

এশিয়ার শক্তিশালী দল ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলো বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে। ম্যাচগুলো মেক্সিকো সিটির আজটেকা, গুয়াদালাহারা বা মন্টেরেতে সরিয়ে নেওয়ার চেষ্টার জবাবে ফিফা দ্রুতই তা প্রত্যাখ্যান করে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলমান। ফিফা ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত ম্যাচ সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখার অপেক্ষায় আছে।’ মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরানের অনুরোধ মানতে তারা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, ‘মেক্সিকোর জন্য এতে কোনো সমস্যা নেই, এটি কেবল ফিফার লজিস্টিকসের বিষয়। এটি সম্ভব, কারণ তাদের যুক্তরাষ্ট্রেই যাওয়ার কথা ছিল। যদি তারা মেক্সিকোয় ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে আমরা জানাব।’

আসর শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে ১০৪ ম্যাচের সূচি পরিবর্তন হওয়া খুবই অসম্ভব বলে মনে করা হচ্ছে। এত দেরিতে সূচি পরিবর্তন ফিফার জন্য বড় ধরনের লজিস্টিকস দুর্ভোগ তৈরি করবে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে; এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে। এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্‌ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া- এগুলো মেনে নেওয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।