খুঁজুন
শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে সমালোচনার ঝড় :বিক্ষোভ মিছিল

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে শ্যামনগরে সমালোচনার ঝড় :বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসসংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে শ্যামনগরের সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। এ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর পৌরসভায় এসব কর্মসূচি পালিত হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার ২টি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল খবরটি ছড়িয়ে পড়লে শ্যামনগরের মানুষ ক্ষোভে ফেটে পড়ে শুরু হয় আলোচনা–সমালোচনা । রাত সাড়ে আটটার দিকে শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানি না, মানব না’, ‘শ্যামনগর আসন ছিল, শ্যামনগর থাকবে’, ‘পুনর্গঠন সিদ্ধান্ত বাতিল কর, করতে হবে’ স্লোগান দিতে থাকেন।

পরে জেসি কমপ্লেক্স চত্বরে পথসভা করে বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। এ সময় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড.মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়ামন কবীর, জেলা বিএনপির সদস্য জি এম লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, যুবদল সভাপতি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটির আসন পুনর্বিন্যাস করে প্রাথমিক গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পুনর্বিন্যাস করার আগে সাতক্ষীরা-৪ আসনটি শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও পাশের কালীগঞ্জ উপজেলার একাংশের ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। এবার পুনর্বিন্যাস করে শ্যামনগর উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৪ আসন গঠনের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শ্যামনগর উপজেলার সঙ্গে আশাশুনি উপজেলার সরাসরি যোগযোগ নেই। শ্যামনগর থেকে আশাশুনি যেতে হলে কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে অথবা নৌকায় বিশাল খোলপেটুয়া নদী পার হয়ে যেতে হয়।

অন্যদিকে সাতক্ষীরা-৩ আসনে ছিল আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন, দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একাংশ ৪টি ইউনিয়ন। পুনর্বিন্যাস করে কালীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন ও দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে সংসদীয় আসন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, ১৯৭০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের সর্ব দক্ষিণের সুন্দরবনঘেষা বৃহৎ উপজেলা শ্যামনগর একটি পৃথক সংসদীয় আসন সাতক্ষীরা -৫ ছিল। পরবর্তীতে ২০০৮ সালে নির্বাচন কমিশন নতুন সংসদীয় আসন পুনর্বিন্যাস করে শ্যামনগর আশাশুনীকে সাতক্ষীরা ৪ আসন হিসেবে খসড়া তালিকাভুক্ত করে। এটি নিয়ে সে সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সচেতন ব্যক্তি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিলে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা খুলনায় একটি শুনানী অনুষ্ঠানের আয়োজন করেন। শুনানিতে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা তৎকালীন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বাস্তব অবস্থা উপলব্ধি করে নির্বাচন কমিশন শ্যামনগর ও আশাশুনীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ বিদ্যমান থাকায় শ্যামনগরের ১২টি ইউনিয়ন ও কালীগঞ্জের কাকশিয়ালী নদীর দক্ষিণ পাশের কালীগঞ্জের ৮টি ইউনিয়ন সর্বমোট ২০ টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা ৪ আসন গঠিত হয়। বর্তমানে নির্বাচন কমিশন ৩০ জুলাই”২০২৫ একটি বিজ্ঞপ্তিতে ২০০৮ সালে পূর্বের ন্যায় শ্যামনগর ও আশাশুনী উপজেলাকে
সাতক্ষীরা সংসদীয় ৪ আসন নিয়ে যে নতুন রুপরেখা দিয়েছে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এখানে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত ঞ এবং ট অনুসরণ করা হয়নি।কালিগঞ্জ উপজেলার ভৌগোলিক অখন্ডতার কারণ দেখিয়ে ২০০৮ সালে শ্যামনগর এবং আশাশুনি সাতক্ষীরা চার আসন হিসেবে নির্বাচন কমিশনের খসড়া বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী আসনে ভৌগলিক অবস্থানের কারণে উপজেলার আংশিক অংশ নিয়ে নির্বাচনী এলাকা গঠিত হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভিন্ন নির্বাচনী এলাকার ভৌগলিক অখন্ডতা বজায় রাখা সম্ভব হয়নি। তদপুরি প্রতিকূল পরিবেশের কারণে বাংলাদেশ জাতীয় সংসদের বিভিন্ন নির্বাচনী আসনে ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা সম্ভব হয়নি।

শ্যামনগর উপজেলা বাংলাদেশের একটি সর্ববৃহৎ উপজেলা এর সাথে যোগ করা হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলা এই দুই উপজেলা নিয়ে গঠিত হয়েছে সাতক্ষীরা সংসদীয় ৪ আসন। এই দুটি উপজেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ক্ষতবিক্ষত হয় এইসব জনপদ । এই দুটি উপজেলার সঙ্গে সরাসরি কোন যোগাযোগ ব্যবস্থা নেই এক উপজেলার থেকে আরেক উপজেলায় যেতে সময় লাগে ‌ প্রায় চার ঘন্টা।পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কাকশিয়ালী নদীর উপর দিয়ে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা ছাড়া শ্যামনগর ও আশাশুনির মধ্যে যোগাযোগের অন্য একটি ব্যবস্থা আছে শ্যামনগরের উপর দিয়ে বহমান খরস্রোতা খোলপেটুয়া নদী পার হয়ে পদ্মপুকুর ইউনিয়নের একটি ছোট করিডোর যা বাস্তবতার সঙ্গে কোনমতেও মানানসই নয়। শুধুমাত্র মানচিত্রে সংযুক্ত থাকলেও বাস্তবিক অবস্থা অনেকটা ভিন্নতর। নির্বাচনের সময় এই নদী পারাপার হতে মারাত্মক ঝুঁকিতে থাকবে নির্বাচনের প্রার্থী ও কর্মী সমার্থকরা। বড় নদী পারাপারে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এমনিতেই সামান্য প্রাকৃতিক দুর্যোগ হলেই দুই উপজেলার নদী পারাপারের নৌযান বন্ধ হয়ে যায়।এর আগে শ্যামনগরের ১১ইউনিয়ন ১টি পৌরসভা ও কালিগঞ্জ উপজেলার ৮ইউনিয়ন নিয়ে গঠিত ছিল সাতক্ষীরা সংসদীয় ৪ আসন এখানে মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো ছিল। সে কারণে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা ও কালীগঞ্জের আংশিক নিয়ে সাতক্ষীরা সংসদীয় ৪ আসন সঠিক ছিল বলে জনপদের মানুষ মনে করে ।বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চলের চারটি রেঞ্জের একটি শ্যামনগরে অবস্থিত হওয়ায় শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা। পূর্বে শ্যামনগর এলাকা নিয়ে সাতক্ষীরা ৫ আসন গঠিত ছিল। নতুন সীমানা নির্ধারণের ফলে ভোটারদের প্রতিনিধিত্বে চরম বৈষম্য সৃষ্টি হবে এতে ভোটাধিকার ক্ষুন্ন হবে। শ্যামনগর দেশের সর্ববৃহৎ উপজেলা হওয়া সত্ত্বেও পূর্বের মতো পৃথক আসন না রেখে আশাশুনী উপজেলার সঙ্গে একীভূত করায় জমমনে দারুন অসন্তোষ সৃষ্টি হয়েছে। এলাকার মানুষের দাবি আগের সীমানা পুনঃ নির্ধারণ করা হোক অথবা শ্যামনগরকে একটি স্বতন্ত্র আসন হিসেবে ঘোষণা দেয়া হোক। খসড়া প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগকে মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্তের পরিবর্তন ঘটিয়ে আগের সিদ্ধান্তে ফিরে আসার আহ্বান জানিয়েছেন শ্যামনগরবাসী।

ইরানের আবেদনে ফিফার না

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ইরানের আবেদনে ফিফার না

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ফিফা বিশ্বকাপ সংক্রান্ত ধূম্রজাল শেষ হচ্ছে না। ইরান তাদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরিয়ে নেওয়ার যে দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এ অবস্থায় চির শত্রু যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান আদৌ খেলতে যাবে তো!

চলমান অনিশ্চয়তার মধ্যে ইরানের ম্যাচ আয়োজনে দুয়ার খুলে দিয়েছে মেক্সিকো। সূচি বদলের সম্ভাবনা ফিফা উড়িয়ে দেওয়ার পর আপাতত সে সম্ভাবনা নেই। কিন্তু এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের টিকিট পাওয়া ইরানের মৃসণভাবে বিশ্বকাপ খেলার আপাতত কোনো পথও দেখা যাচ্ছে না।

এশিয়ার শক্তিশালী দল ইরান গ্রুপ পর্বের ম্যাচগুলো বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে। ম্যাচগুলো মেক্সিকো সিটির আজটেকা, গুয়াদালাহারা বা মন্টেরেতে সরিয়ে নেওয়ার চেষ্টার জবাবে ফিফা দ্রুতই তা প্রত্যাখ্যান করে।

এ প্রসঙ্গে ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা অংশগ্রহণকারী সব সদস্য দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, যার মধ্যে ইরানও রয়েছে। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা চলমান। ফিফা ৬ ডিসেম্বর ২০২৫-এ ঘোষিত ম্যাচ সূচি অনুযায়ী সব দলকে প্রতিযোগিতায় অংশ নিতে দেখার অপেক্ষায় আছে।’ মেক্সিকো সিটিতে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানান, ইরানের অনুরোধ মানতে তারা প্রস্তুত থাকতে পারেন।

তিনি বলেন, ‘মেক্সিকোর জন্য এতে কোনো সমস্যা নেই, এটি কেবল ফিফার লজিস্টিকসের বিষয়। এটি সম্ভব, কারণ তাদের যুক্তরাষ্ট্রেই যাওয়ার কথা ছিল। যদি তারা মেক্সিকোয় ম্যাচ আয়োজন করতে চায়। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং যথাসময়ে আমরা জানাব।’

আসর শুরুর মাত্র ১২ সপ্তাহ আগে ১০৪ ম্যাচের সূচি পরিবর্তন হওয়া খুবই অসম্ভব বলে মনে করা হচ্ছে। এত দেরিতে সূচি পরিবর্তন ফিফার জন্য বড় ধরনের লজিস্টিকস দুর্ভোগ তৈরি করবে।

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন জানালেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া চলতি বছরের মধ্যেই বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানান মির্জা ফখরুল। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মতবিনিময় সভা করলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনপির সম্মেলন প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপির সম্মেলন এ বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ প্রসঙ্গত, বিএনপির সর্বশেষ সম্মেলন হয় ২০১৬ সালে।

বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে এক সাংবাদিক বলেন, সরকার গঠনের পর সরকার ও দল ‘এক হয়ে গেছে’। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে? জবাবে তিনি বলেন, দলের কার্যক্রম তো চলছে, ছোট খাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে; এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই সরকারে আসে, তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে; এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতা ও দক্ষতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে। এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্‌ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেওয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়া- এগুলো মেনে নেওয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে। তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কর্তৃপক্ষ চাঁদ দেখার চেষ্টা করে। কিন্তু তা দেখা যায়নি। ফলে সৌদি আরবে পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। এ হিসেবে বৃহস্পতিবার (১৯ মার্চ) হবে রমজানের শেষ দিন। পরদিন শুক্রবার ঈদ পালিত হবে।

ইসলামি বিধান অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করা হয়, এরপর ঈদ উদযাপিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার তারতম্যের কারণে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও দক্ষিণ এশিয়ার অনেক দেশে একদিন পর ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ব স্ব দেশগুলোতে স্থানীয় চাঁদ দেখার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ ঘোষণা করা হবে।