খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া দুর্নীতি, উদাসীন ছিলেন দুদকের ৩ কমিশনার

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
বেপরোয়া দুর্নীতি, উদাসীন ছিলেন দুদকের ৩ কমিশনার

এ মুহূর্তে দুর্নীতি সারা দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সহযোগিতায় তার ঘনিষ্ঠরা ২ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন। এর বাইরেও বিগত সরকারের সময়ে বিপুল অর্থ পাচার হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেও উঠে আসে তার পিওন জাহাঙ্গীর চারশ কোটি টাকার মালিক। কিন্তু সেই সময় জাহাঙ্গীরের দুর্নীতিও ধরতে পারেনি দুদক। চারশ কোটি টাকার বাইরেও দেশে-বিদেশে জাহাঙ্গীরের আরও কত সম্পদ আছে, এর কোনো হিসাব নেই।

বিশেষজ্ঞরা বলছেন, প্রধানমন্ত্রীর একজন পিওনের দুর্নীতির এত সম্পদ থাকলে তার আশপাশে যারা ছিলেন, অর্থাৎ চার দফায় মন্ত্রী-এমপি হয়েছেন, দলের নেতা হয়েছেন, পদপদবি পেয়েছেন, দলকে বিনা ভোটে ক্ষমতায় আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কাজ করেছেন-তারা কী পরিমাণ দুর্নীতি করেছেন, তা ধারণারও বাইরে। ক্ষমতার প্রভাব খাটিয়ে এত বছর যে সীমাহীন দুর্নীতি হয়েছে, সেদিকে নজর দেয়নি দুদক। নজর দেয়নি বড় বড় প্রকল্পের নামে ‘সাগরচুরি’র ঘটনার দিকেও।

দুদকের শীর্ষপদে যারা আসীন হন, তাদের নিয়োগ হয় রাজনৈতিক আনুগত্য বিবেচনায়। সরকারের আনুকূল্যে নিয়োগ পাওয়ায় তারা সরকারকে বিব্রত করতে চায়নি। উপরোন্তু মন্ত্রী তো দূরের কথা, কোনো এমপি বা সরকারদলীয় নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গণমাধ্যম বা অন্য কোনো সূত্রে পেলেও অনুসন্ধান শেষে তারা পেয়ে যান ‘ক্লিন সার্টিফিকেট’।

চুনোপুঁটি ধরার ক্ষেত্রে বা তাদের সম্পদ অনুসন্ধানে দুদকের যতটা মনোযোগ ছিল-আমলা, পুলিশ প্রশাসন বা সরকারের অন্য দপ্তরের বড় পদের কর্মকর্তাদের দুর্নীতি ধরার ক্ষেত্রে ততটাই ছিল নমনীয়।

অথচ, দুর্নীতিসংশ্লিষ্ট অপরাধের অনুসন্ধান ও তদন্ত পরিচালনার জন্য ২০০৪ সালের ২১ নভেম্বর (প্রায় ২০ বছর আগে) দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়। সেই থেকে দেশের দুর্নীতি দমনের জন্য গঠিত এ প্রতিষ্ঠানটি সরকারের আজ্ঞাবহ হিসাবেই কাজ করে যাচ্ছে।

তবে ২০০৭ ও ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দেশের দুটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বড় বড় ব্যবসায়ী-শিল্পপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি। তাদের বিরুদ্ধে মামলা হয়। জেলে পাঠানো হয়। অনেকের সাজাও হয়।

কিন্তু ২০০৯ সালে জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পালটে যায় অনেক কিছু। থমকে যায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান। এমনকি ভাটা পড়ে দুর্নীতির অনুসন্ধান-তদন্ত এবং বিচারেও।

সেই থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত টানা সাড়ে ১৫ বছর দেশে এককভাবে দলটির শাসনকালে বিরোধী দলের নেতাকর্মী-জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে ব্যস্ত ছিল দুদক।

অন্যদিকে তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন স্তরের নেতার লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান-তদন্তের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ছিল ‘নীরব দর্শক’-এর ভূমিকায়।

শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতা এবং দলটির আশীর্বাদপুষ্ট প্রভাবশালীদের বিরুদ্ধে ‘ওয়ান-ইলেভেন’-এর সময় করা সব মামলা থেকে ‘দায়মুক্তির সনদ’ বা ‘ক্লিন সার্টিফিকেট’ দেওয়া হয়েছে নির্বিচারে।

সরকারদলীয় কোনো প্রভাবশালীর বিরুদ্ধে মামলা বা সাজার ঘটনারও তেমন নজির নেই।

এমন বাস্তবতায় বর্তমান অনন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে টিআইবির নির্বাহী পরিচালকের নেতৃত্বে দুদক সংস্কারে একটি কমিটি করে। তারা অংশীজনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেবে সরকারকে।

এসব পরিস্থিতি বিবেচনায় দুদকের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে দুদককে সাংবিধানিক মর্যাদা দেওয়া এ মহূর্তে জরুরি হয়েছে পড়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এ বিষয়ে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, পৃথিবীর সব দেশেই দুর্নীতি দমনে স্বাধীন সংস্থা থাকে। তারা সরকারের কোনো মন্ত্রী দুর্নীতি করলেও ধরে। কিন্তু আমাদের দেশে তা হয় না। দুদককে নিরপেক্ষ ও সাংবিধানিক বডি করা উচিত। এ প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে ক্ষমতা দিতে হবে।

একই সঙ্গে বিগত ১৬ বছর ধরে দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা রাজনৈতিকভাবে বাড়াবাড়ি করেছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়েও ভাবতে হবে।

দুদক কমিশনারদের উদাসীনতা প্রসঙ্গে বিশেষজ্ঞতা জানান, ২০০৪ সালের দুদক আইনের ৭ ধারা অনুযায়ী দুদকের তিনজন কমিশনার পদে নিয়োগের জন্য বাছাই কমিটি গঠন বা এর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো বিধিমালা না থাকায় সরকারের পছন্দের বাইরে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারে না এ কমিটি।

আইনে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে। আইন করার পর থেকে গত ২০ বছর সরকার গঠিত বাছাই কমিটি দিয়েই ছয়জনের নাম গোপনে বাছাই করে, পরে তাদের মধ্য থেকে তিনজনকে নিয়োগ দেয়।

সংশ্লিষ্টরা বলছেন, এর জন্য কোনো বিধি নেই। সরকারের খেয়ালখুশিমতো যাকে-তাকে গোপনে বাছাইয়ের নামে তাদের মধ্য থেকে তিনজনকে নিয়োগ দেয়। তারা বলেন, এ বাছাইয়ের কাজটি গোপনে করা যাবে না। কমিশনার নিয়োগ পদ্ধতি স্বচ্ছ হতে হবে। যদি বর্তমান সিস্টেম অনুযায়ী ছয়জনের মধ্যে তিনজন কমিশনার নিয়োগের বিধান চালু থাকে, তবে বাছাই কমিটি যে ছয়জনের নাম প্রস্তাব করবে, তা বিধি অনুযায়ী গঠিত বাছাই কমিটির সুপারিশ সরকার বা দুদকের ওয়েবসাইটে দিতে হবে।

কমিশনার হওয়ার জন্য কারও আগ্রহ (ইও-এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) আছে কি না, তা জানতে প্রকাশ্যে বিজ্ঞাপন দিতে হবে। যোগ্যরা আবেদন করবেন। তাদের মধ্য থেকে ছয়জনকে (যাদের মধ্যে তিনজনকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করেন রাষ্ট্রপতি) কোন যোগ্যতার ভিত্তিতে নিয়োগের প্রস্তাব করা হয়েছে, তাও জানাতে হবে। আবেদনকারীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যাচাই-বাছাই করার একটি মাপকাঠি থাকতে হবে। দেখতে হবে দুর্নীতি দমন বা সুশাসন প্রতিষ্ঠায় তার কোনো ভূমিকা আছে কি না। রাষ্ট্রের জন্য তার অবদান কী, দেশের জন্য তিনি কী কী করেছেন, দুর্নীতি বা সুশাসনসংক্রান্ত কোনো গবেষণা বা পাবলিকেশন্স আছে কি না, দুর্নীতি দমন সংক্রান্ত কাজে কোনো পূর্ব-অভিজ্ঞতা আছে কি না-এগুলো বিবেচনায় নিতে হবে। দুর্নীতি দমনসংক্রান্ত কার্যক্রমে অভিজ্ঞতা নেই-এমন লোক এতদিন নিয়োগ পেয়েছেন। তাদের কাজ বুঝতেই বছর চলে যায়।

দুদকের বর্তমান আইন অনুযায়ী কমিশনার নিয়োগের ক্ষেত্রে আইন, শিক্ষা, প্রশাসন ও শৃঙ্খলা বাহিনীতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হয়। সংশ্লিষ্টরা বলেন, এ কয়টি যোগ্যতার বাইরেও নতুন করে দুর্নীতি দমন ও সুশাসন নিয়ে কাজ করেছেন-এমন যোগ্য লোককে যুক্ত করা দরকার। কমিশনার নিয়োগে সরকারি দলের পাশাপাশি বিরোধী দল ও দেশপ্রেমিক সুশীল সমাজকে বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তারা বলেন, একই ক্যাডার সার্ভিস থেকে দুজনকে নিয়োগ দেওয়া যাবে না। এটির ফল অতীতে ভালো হয়নি।

হংকংয়ের উদাহরণ টেনে বিশেষজ্ঞরা বলেন, সেদেশের দুর্নীতি দমন সংস্থার প্রধানের কার্যপরিধির মধ্যে রয়েছে পর্যাপ্ত ক্ষমতা। কিন্তু বাংলাদেশের দুদকে প্রধান হিসাবে একজন চেয়ারম্যান থাকলেও তার এককভাবে তেমন কোনো ক্ষমতা নেই। প্রধান নির্বাচন কমিশনারের আদলে দুদক প্রধানের অধীনে দুজনের স্থলে চারজন সদস্য রাখা যেতে পারে। কারণ, এ মুহূর্তে অর্থ পাচারসহ দুর্নীতির আকার-প্রকৃতি বেড়েছে। ঋণখেলাপি বেড়েছে। এছাড়া যারা সরকারের অন্য দপ্তর থেকে দুদকে প্রেষণে আসবেন, তাদের মেয়াদ হতে হবে দুই বছর। প্রেষণে কোনো কর্মকর্তাকে দুদকে আনতে হলে দুর্নীতি দমন নিয়ে কাজ করেছেন বা এ সংক্রান্ত পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে তার। দুদকে যাদের প্রেষণে আনা হয়, তাদের পরিচয় ওয়েবসাইটে দিতে হবে। নতুন নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে দুদকের শূন্য পদগুলো পূরণ করতে হবে।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

‘স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির’

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।