খুঁজুন
বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনদস্যু আতঙ্কে পেশা ছাড়ছেন সুন্দরবনের বনজীবীরা, পর্যটন খাতেও ধস

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
বনদস্যু আতঙ্কে পেশা ছাড়ছেন সুন্দরবনের বনজীবীরা, পর্যটন খাতেও ধস

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে আবারও বাড়ছে বনদস্যু আতঙ্ক। জেলে-বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের পাশাপাশি রেহাই পাচ্ছেন না পর্যটকরাও। ২০২৪ সালের ৫ আগস্টের পর দস্যুদের এই লাগামহীন তৎপরতায় একদিকে বনজীবীরা পেশা ছাড়ছেন, অন্যদিকে ধস নেমেছে পর্যটন খাতে। প্রশাসন যৌথ অভিযানের আশ্বাস দিলেও কাটছে না আতঙ্ক।

২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার পর স্বস্তি পেয়েছিলেন বনজীবীরা। কিন্তু সেই স্বস্তি এখন অতীত। সাতক্ষীরা রেঞ্জের গহীন অরণ্যে আবারও ফিরছে দস্যুবাহিনী। এখন মাছ, কাঁকড়া বা মধু সংগ্রহ করতে গেলেই দিতে হচ্ছে মোটা অঙ্কের চাঁদা।

সবশেষ গত ২২ জানুয়ারি মামুন্দো ও মালঞ্চ নদী এলাকা থেকে অস্ত্রের মুখে ২০ জন জেলেকে অপহরণ করে কথিত ‘ডন বাহিনী’। শুধু জেলে নয়, গত ২ জানুয়ারি প্রথমবারের মতো পর্যটক অপহরণের ঘটনাও ঘটে।

স্থানীয় একজন বলেন, পর্যটক কম দেখা যাচ্ছে বনদস্যুদের ভয়ে। এছাড়া জেলেরা ভয়ে সুন্দরবনে যেতে পারছে না। তাদের ধরলে ৫০ হাজার টাকা নেয়। আমার দাবি, সুন্দরবনে বনদস্যু নির্মূল করা হোক, যাতে সুন্দরবন দস্যুমুক্ত থাকে। আরেকজন বলেন, আমরা জেলেরা খুবই বিপদে আছি। জঙ্গলে ধরলে ৫০ হাজার বা ১ লাখ। আমরা গরীব মানুষ। কী করে দেব।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে এ এলাকায় তিন শতাধিক অপহরণের ঘটনা ঘটেছে। ২০২৩-২৪ অর্থবছরে সাতক্ষীরা রেঞ্জে ৪১ হাজার পর্যটক এলেও ২০২৫ সালের প্রথম ৬ মাসে সেই সংখ্যা নামে মাত্র ১৩ হাজারে। এমন পরিস্থিতিতে বনদস্যু দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয় একজন বলেন, জলদস্যুদের ভয়ে আছে পর্যটকরা। সে কারণে তারা গহীন সুন্দরবনে যেতে চান না। সে কারণে পর্যটক কমছে। আর আমরা বহু টাকা খরচ করে ট্রলার সংস্কার করেছি, কিন্তু আয় নেই।

বনদস্যুদের রুখতে শিগগিরই সুন্দরবনে যৌথ অভিযানের কথা জানালেন সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, ৫ আগস্টের পর সুন্দরবনে দস্যুদের তৎপরতা বেড়েছে। সুন্দরবন থেকে প্রচুর সম্পদ আহরিত হয়। বাংলাদেশ পুলিশ,কোস্টগার্ড,নৌপুলিশ,র‍্যাব-সবাইকে নিয়ে আমরা চেষ্টা করছি,নতুন করে যারা দস্যুবৃত্তির তৎপরতা বাড়াচ্ছে,তাদেরকে আইনের আওতায় আনার।

শুধু মৌখিক আশ্বাস নয়, দ্রুত কার্যকর অভিযানের মাধ্যমেই সুন্দরবন আবারও নিরাপত্তা ফিরে পাবে বলে আশা বনজীবীদের।

২০২৩-২৪ অর্থবছরে সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে ভ্রমণ করেছেন ৪১ হাজার পর্যটক। ২০২৪-২৫ অর্থবছরে এ সংখ্যা কমে দাড়িয়েছিল ৩৯ হাজার জনে। আর এ অর্থবছরের প্রথম ৬ মাসে সুন্দরবন ভ্রমণ করেছেন মাত্র ১৩ হাজার পর্যটক।

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

সুন্দরবন নিউজ ২৪ স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ তাঁর ছেলের

২০২২ সালের ৪ মার্চ না ফেরার দেশে চলে যান শেন ওয়ার্ন। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগস্পিনারের মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও আলোচনা এখনো শেষ হয়নি। তাঁর মৃত্যু নিয়ে শোনা যাচ্ছে একের পর এক রহস্যময় তথ্য। অজি কিংবদন্তি লেগস্পিনারের ছেলে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন।

শেন ওয়ার্ন যখন মারা যান, তখন কোভিড-১৯ অতিমারির প্রাদুর্ভাব কিছুটা হলেও ছিল। কোয়ারেন্টিন অবস্থা থেকে বেরোলেও অনেকেই প্রতিষেধক হিসেবে টিকা নিয়েছিলেন। যেটার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে শিশু ও বৃদ্ধদের। ৫২ বছর বয়সী ওয়ার্নও নিয়েছিলেন টিকা। তাঁর ছেলে জ্যাকসনের দাবি জোর করে টিকা দেওয়াতেই মূলত অজি কিংবদন্তির মৃত্যু ত্বরান্বিত হয়েছিল।

কদিন আগে ‘টু ওয়ার্ল্ডস কোলাইড’ নামক এক পডকাস্টে এসেছিলেন জ্যাকসন। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওয়ার্নের মৃত্যুতে করোনা টিকার কোনো প্রভাব ছিল কি না। উত্তরে জ্যাকসন বলেন, ‘আমি নিশ্চিত এখানে টিকা জড়িত ছিল।বাবার যদি আগে কোনো শারীরিক সমস্যা থাকেও টিকার কারণে সেটা প্রকট হয়েছে বলে মনে হচ্ছে। খবরটা পেয়েই আমার মনে হচ্ছিল কোভিডের টিকার কথা।’

২০২২ সালে থাইল্যান্ডের কোহ সামুইতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন ওয়ার্ন। মৃত্যুর পর থাই পুলিশ তাঁর ঘর থেকে কিছু ওষুধ সরিয়ে ফেলেছে বলে অভিযোগও উঠেছিল। এমনকি অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তির শরীরে উত্তেজক ওষুধও পাওয়া গিয়েছিল। তবে তাঁর ছেলে জ্যাকসন তা অস্বীকার করেছেন।

৮০০ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী মুত্তিয়া মুরালিধরন। এই তালিকায় লঙ্কান কিংবদন্তির পরই শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট। ৩৭ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ১০ বার। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার পেয়েছেন ২৯৩ উইকেট। আর ২০০৮ আইপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট

সিডনির ট্রাকে ঝড় তুললেন ১৮ বছরের এক তরুণ। তার নাম গাউট গাউট। মাত্র ১৯.৬৭ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে জিতে নিলেন জাতীয় চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক। সেইসঙ্গে তোলপাড় করেছেন রেকর্ড বুক।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন গাউট। ভেঙে দিলেন কিংবদন্তি উসাইন বোল্টের রেকর্ড। ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম সময় ছিল ১৯.৯৩ সেকেন্ড। গাউট সময় নিলেন তার চেয়েও কম।

অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস ইতিহাসে গাউটই প্রথম। এর আগে কোনো অজি স্প্রিন্টার ২০ সেকেন্ডের নিচে ২০০ মিটার শেষ করতে পারেননি। এমন দুর্দান্ত কীর্তি গড়ার পর গাউট বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’

কিছুদিন ধরেই গাউটকে উসাইন বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌড়ানো এবং শেষ দিকের বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরবর্তী বোল্ট’ বলছেন অনেকেই।

গাউটের নজর এখন আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দিকে। তিনি বলেন, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী। আমি অবশ্যই আরও জোরে দৌড়াতে পারি।’

বোল্টের সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বেশ বিনয়ী। তিনি বলেন, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। আমার কোনো চাপ নেই। ট্র্যাকে নামলে শুধু ট্র্যাক আর আমার স্পাইক নিয়েই ভাবি।’

সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত

হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে (সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী) রিলিজ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে মিছিল করছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। গত ১৭ জুলাই লালবাগ থানায় হত্যাচেষ্টা মামলা করেন আশরাফুল।

‘স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির’

এর আগে, তার আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।