খুঁজুন
বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস যেসব কারণে বিতর্কিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সুন্দরবন নিউজ ২৪ /ন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাস যেসব কারণে বিতর্কিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বেশকিছু বড় কাজ হয়েছে। কাজগুলো তড়িঘড়ি সম্পন্ন করতে গিয়ে কিছু বিষয়ে বিতর্কও সৃষ্টি হয়েছে। এ সময়ের মধ্যে ডিসি নিয়োগে দুই দফায় কোটি কোটি টাকা ঘুস লেনদেনের অভিযোগ উঠেছে।

বিষয়টি তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সচিব, জেলা প্রশাসক এবং বিদেশে পদায়নেও ভুল ধরা পড়েছে। তবে বড় কাজগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কারে গঠন করা হয়েছে কমিশন। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়।

এছাড়া প্রতিবছর সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী দাখিল, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। অবসর ও ওএসডি বা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ফলে শূন্যপদে সচিব নিয়োগ, তিন স্তরে (উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব) ৪৬০ জন বঞ্চিত কর্মকর্তার পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৬০ শতাংশের পদায়ন এবং সাবেক সরকারের দেওয়া ৮০ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। নতুন করে ৩৫ কর্মকর্তাকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ, ৫১ জেলায় নতুন ডিসি নিয়োগ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কমিটি করে তদন্ত করেছে মন্ত্রণালয়টি।

দ্রুত ব্যাপকভিত্তিক কর্মযজ্ঞ সম্পন্ন করতে গিয়ে কিছু ভুল-ভ্রাান্তিও ঘটেছে। যা প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ অর্জনকে ম্লান করে দিয়েছে। বিশেষ করে ডিসি নিয়োগ দিতে গিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। কাজগুলো সচেতনতা এবং সাবধানতার সঙ্গে সম্পন্ন করলে অনাকাক্সিক্ষত বিষয়গুলো এড়ানো যেত বলে মনে করেন প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কম সময়ে ব্যাপকভিত্তিক কাজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সব কাজ ধীরস্থিরভাবে ভেবেচিন্তে করতে হবে। কাজের গতি আরও বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস-উর রহমান যুগান্তরকে বলেন, আমাদের অর্জনের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। সেখানে বিস্তারিত কাজের বিবরণ দেওয়া থাকবে। তিনি এর চেয়ে বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। জানতে চাইলে জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া যুগান্তরকে বলেন, অল্প সময়ে যে কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে তা সন্তোষজনক। যে কাজগুলো সম্পন্ন হয়েছে তার মধ্যে কিছু কিছু বিষয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সৃষ্ট বিতর্ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিরাট বড় অর্জনকে ম্লান করে দিয়েছে। যদি সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা হতো, তাহলে বিতর্ক এড়ানো অসম্ভব ছিল না। তিনি আরও বলেন, সব কাজ ধীরেসুস্থে ভেবেচিন্তে সম্পন্ন করতে হবে। কাজের গতি বাড়াতে হবে। আবার কাজের গতি বাড়াতে গিয়ে ভুলভাল করা যাবে না।

জনপ্রশাসন সংশ্লিষ্টরা জানান, ২০০৮ সালের পর এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে ১৫ লাখ সরকারি কর্মচারীর সম্পদের হিসাব নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুধু তাই নয়, সরকারি কর্মচারীর ওপর নির্ভরশীল স্ত্রী, সন্তানের সম্পদ বিবরণী চেয়েছে সরকার। দীর্ঘ ১৬ বছরের মধ্যে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার বিধান অনুসারে সম্পদ বিবরণী দাখিল করতে হয়নি। অথচ আচরণবিধিতে প্রতি পাঁচ বছর অন্তর নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদের হ্রাস-বৃদ্ধি উল্লেখ করে সম্পদ বিবরণী দাখিলের নিয়ম রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করছে চাকরিপ্রত্যাশীরা। সরকার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে আহ্বায়ক করে এ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। আগামীকাল (বুধবার) কমিটি সরকারের কাছে চাকরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা সংক্রান্ত সুপারিশ পেশ করার কথা । গত দুই মাসে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া গুরুত্বপূর্ণ ৮০ কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। তার মধ্যে সরকারের মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সচিব পর্যায়ের (গ্রেড-১) কর্মকর্তারা আছেন।

এ সময়ের মধ্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও সাতজন সিনিয়র সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অবসর, ওএসডি কিংবা চুক্তি বাতিলের ফলে শূন্যপদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রশাসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগে কোনো সচিব নেই। জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুরক্ষা সেবা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োজিত ড. আবদুল মোমেনকে। এছাড়া পরিকল্পনা কমিশনে সদস্যের একটি পদ শূন্য রয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান ও সদস্য ছাড়াও গুরুত্বপূর্ণ প্রায় সব পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। টেকনিক্যাল পদের চুক্তিও পর্যায়ক্রমে বাতিল হবে। বিষয়গুলো নিয়ে কাজ চলছে।

সংশ্লিষ্টরা জানান, বিগত দুই মাসে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে ১২১ জন, উপসচিব থেকে যুগ্মসচিব পদে ১৩৩ জন এবং যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে ২০৬ জন অর্থাৎ তিন স্তরে ৪৬০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা বিগত সরকারের সময়ে অজ্ঞাত কারণে পদোন্নতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্তদের প্রায় ৬০ শতাংশ ইতোমধ্যে পদায়ন করা হয়েছে। বাকি প্রায় ৪০ শতাংশের পদায়ন নিয়ে কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে গত ১০ সেপ্টেম্বর লঙ্কাকাণ্ড ঘটে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সব পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে ডিসিদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। ডিসি নিয়োগের লক্ষ্যে কর্মকর্তাদের ফিটলিস্ট তৈরির কার্যক্রম হাতে নেয় মন্ত্রিপরিষদ বিভাগ। দীর্ঘ ২০ দিন পর ডিসির ফিটলিস্ট চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ। ৯ সেপ্টেম্বর ২৫ জেলায় ডিসি নিয়োগের জিও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় ওই তালিকার একজনের নিয়োগ বাতিল করে নতুন করে আরেকজনকে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ১০ সেপ্টেম্বর ৩৪ জেলায় ডিসি নিয়োগের জিও জারি হয়। অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকায় ওই তালিকা থেকে আটজনের নিয়োগ বাতিল করা হয়। দুই দিনে ৯ জন নতুন ডিসির নিয়োগ বাতিল করা হয়। ১০ সেপ্টেম্বর জারি করা তালিকা থেকে বাদ দেওয়া ৮ জেলার ডিসি পদ এখনো শূন্য। বর্তমানে ৫১ নতুন ডিসি কাজ করছেন। আগের সরকারের নিয়োগ পাওয়া ৫ ডিসি এখনো মাঠে কর্মরত। ৯ ও ১০ সেপ্টেম্বর ডিসি নিয়োগে বিগত সরকারের সময় পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের নাম না থাকায় তারা মাঠ প্রশাসনে যুগ্মসচিব কেএম আলী আজমের ওপর চড়াও হন। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

বিষয়টি তদন্তে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. আকমল হোসেন আজাদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ১৭ উপসচিবকে দোষী করে শাস্তির সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। এছাড়া ডিসি নিয়োগে প্রথমে ৩ কোটি টাকার ঘুস গ্রহণের অভিযোগ ওঠে সংশ্লিষ্ট যুগ্মসচিব ড. মো. জিয়াউদ্দিন আহমদের বিরুদ্ধে। অবশ্য তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। পরে ডিসি নিয়োগে ১০ কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগ ওঠে খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে। অবশ্য ঘুস গ্রহণের অভিযোগ সচিব প্রত্যাখ্যান করেন। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদেও বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত বিষয়টি তদন্তে তিন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে উপদেষ্টা পরিষদ। একটি কমিটি গঠন করে ১০ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগ তাদের তদন্ত করার কথা ।

গত ৩ অক্টোবর প্রধান উপদেষ্টা প্রেস সচিব মো. সফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এ সংক্রান্ত এক প্রশ্নে বলেন, তিনজন উপদেষ্টা বিষয়টি তদন্ত করবেন। তদন্ত কমিটিতে সিনিয়র সাংবাদিকদের রাখা হবে। তদন্তে যে পক্ষ দোষী হবেন তার বা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। তবে তদন্ত কমিটি কবে হবে সে বিষয়টি তখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ কোটি টাকা ঘুস লেনদেনের বিষয়ে এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। এ ধরনের ঘটনা প্রশাসনের ইতিহাসে কখনো ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টরা জানান, সরকার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে আবার চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে। চুক্তিভিত্তিক নিয়োগ দিতে গিয়ে বাছবিচার না করেই আদেশ জারি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা চাকরিতে ঢুকে পড়ছেন। বিশেষ করে খাদ্য ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা এলাহী দাদ খানকে সিনিয়র সচিব হিসাবে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। অথচ তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় চার্জশিটভুক্ত আসামি। খাদ্য অধিদপ্তরের নিয়োগ কেলেঙ্কারির কারিগর। অবশ্য পরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসাবে খোরশেদ আলম খাস্তগীরকে নিয়োগ দিয়ে তা কয়েকদিনের মাথায় বাতিল করা হয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার বিগত আন্দোলনের বিরোধিতার নির্দিষ্ট অভিযোগ রয়েছে। সিনিয়র সচিব, ডিসি ও রাষ্ট্রদূত নিয়োগের বিতর্কিত উদ্যোগে প্রশাসনের অনেক অর্জন ম্লান করেছে।

এছাড়া অতীতের ধারাবাহিকতায় এবারও জনপ্রশাসন সংস্কারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে একটি কমিশন গঠন করা হয়েছে। তবে কমিশন এখনো কাজ শুরু করেনি।

নারকেলের পানি ডায়াবেটিসের জন্য বন্ধু নাকি সমস্যা

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
নারকেলের পানি ডায়াবেটিসের জন্য বন্ধু নাকি সমস্যা

ডায়াবেটিসে শুধু খাওয়া-দাওয়াই নয়, কী পান করা হচ্ছে তাও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভুলে যাই, যে পানীয় আমরা খাই, তা রক্তে শর্করার মাত্রাকে সরাসরি প্রভাবিত করতে পারে। এই কারণে ডায়াবেটিস রোগীদের মধ্যে সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি হলো– নারকেলের পানি কি নিরাপদ? নাকি রক্তে চিনি বাড়িয়ে দিতে পারে?

নারকেলের পানি বরাবরই গরমে শরীর ঠান্ডা রাখা, ক্লান্তি দূর করা এবং পটাসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান দেওয়ার জন্য জনপ্রিয়। এতে থাকে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি ও বিভিন্ন খনিজ, যা শরীরের জন্য উপকারী। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য চিন্তার বিষয় হলো এতে থাকা প্রাকৃতিক চিনি এবং কার্বোহাইড্রেট।

এক গ্লাস (প্রায় ২৫০ মিলিলিটার) নারকেলের পানিতে থাকে প্রায় ১৫ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৮ গ্রাম প্রাকৃতিক চিনি। এই চিনি সরাসরি রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে।

মুম্বাইয়ের ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. নিখিল প্রভু বলেন, ‘যদি কারও রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে, তবে মাঝে মাঝে সীমিত পরিমাণে নারকেলের পানি খাওয়া যেতে পারে। তবে এটিকে ওষুধের মতো ভাবা উচিত নয়।’

গবেষণায় দেখা গেছে, নারকেলের পানির গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৫৪, যা কম থেকে মাঝারি স্তরে পড়ে। অর্থাৎ এটি রক্তে চিনি হঠাৎ বাড়ায় না। তবে বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে।

নারকেলের পানিতে থাকা ম্যাগনেসিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। টাইপ ২ ডায়াবেটিসে প্রায়ই ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়, যা রক্তের চিনি নিয়ন্ত্রণে বাধা দেয়। এছাড়াও এতে থাকা পটাসিয়াম এবং এল-আর্জিনিন রক্তনালিগুলো শিথিল করতে সাহায্য করে, ফলে রক্ত চলাচল ভালো থাকে। ডায়াবেটিস রোগীদের মধ্যে পায়ের স্নায়ু সমস্যা এবং রক্ত চলাচলের সমস্যা সাধারণ, তাই কিছুটা উপকার পাওয়া সম্ভব।

তবে, যদি কারও রক্তে চিনি খুব বেশি থাকে বা HbA1c প্রায় ৯-১০ শতাংশের কাছাকাছি, তবে নারকেলের পানি এড়ানোই ভালো। প্রতিদিন খেলে ধীরে ধীরে রক্তে চিনি বাড়তে পারে। নিরাপদ উপায় হলো, সপ্তাহে এক বা দুবার অল্প পরিমাণে নারকেলের পানি পান করা এবং তা খাবারের সঙ্গে বা শারীরিক পরিশ্রমের পরে নেওয়া। খালি পেটে বা প্রতিদিন নিয়মিত খাওয়া ঠিক নয়।

সারসংক্ষেপে, নারকেলের পানি ডায়াবেটিসের জন্য ‘বিষ নয়, অমৃতও নয়।’ এটি সঠিক সময়ে এবং সীমিত পরিমাণে পান করলে উপকারী হতে পারে। রক্তের চিনি নিয়মিত পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।

সূত্র : Health Line

সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে: সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ অপরাহ্ণ
সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে: সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকলে মিলে দেশ গড়ার সময় এসেছে, এখন বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আজ দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে একটি বিশেষ বাসে করে ৩০০ ফিটের উদ্দেশে রওনা দেন। দলীয় নেতাকর্মীরা রাস্তার দুধারে হাত নেড়ে তাকে স্বাগত জানান। ৩ ঘণ্টা ১৫ মিনিট পর মঞ্চে পৌঁছান বিএনপি নেতা তারেক রহমান।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!

এরও আগে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন।

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন।

শ্যামনগরে এক দুর্নীতিগ্রস্ত সিপিপি কর্মকর্তার দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় সিপিপি উপজেলা কার্যালয়,(জেসি কমপ্লেক্স)এর সামনে এ কর্মসূচির আয়োজন করে সিপিপি শ্যামনগর পৌরসভার স্বেচ্ছাসেবকবৃন্দ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শ্যামনগর উপজেলা পৌরসভার সমস্ত নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকগণ অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেয় শ্যামনগর পৌরসভার সিপিপি টিম লিডার মোঃ আব্দুর রশিদ নান্টু, ১নং ইউনিট টিম লিডার নজরুল ইসলাম মুন্না, ২ নং ইউনিট টিম লিডার, ভবেসিন্দু মন্ডল, ৩ নং ইউনিট টিম লিডার হাবিবুর রহমান ৪ নং ইউনিট টিম লিডার ইয়াছিন মোড়ল ৫ নং ইউনিট টিম লিডার রবিন্দ্রনাথ মন্ডল ৬ নং ইউনিট টিম লিডার শাহীন ভূইয়া, ৭ নং ইউনিট টিম লিডার আব্দুর রশিদ নান্টু। ৮ নং ইউনিট টিম লিডার হেলাল মাহমুদ, ৯ নং ইউনিট টিম লিডার দেবাশিস গায়েন সহ অন্যান্য রা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বেচ্ছাসেবী সংগঠন, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) সহকারী পরিচালক শ্যামনগর মুন্সি নুর মোহাম্মদ, দুর্যোগে কাজ করা সিপিপি সংগঠনকে একটা বাণিজ্যিক সংগঠন হিসেবে পরিচয় দিয়েছেন।

নীতিমালা তোয়াক্কা না করে নিজের মনগড়া ভাবে কার্যক্রম পরিচালনা করে আসতেছে, সাধারণ স্বেচ্ছাসেবকদের মধ্যে বৈষম্য তৈরি করে স্বেচ্ছাসেবী কাজে মনোভাব নষ্ট করছেন।

সিপিপি স্বেচ্ছাসেবক নির্দেশিকা -২০২১ অনুসারে সিপিপিতে যোগদানের বয়স ১৮ থেকে ৩৫ নির্ধারণ থাকলেও এই নীতিমালা অমান্য করে মুন্সিগঞ্জ ইউনিয়নে নিপা চক্রবর্তী নামক একজন ৪০ উর্ধ্ব বয়স নারী স্বেচ্ছাসেবককে নিয়োগ দিয়েছিলেন।

অপর দিকে রমজাননগর ইউনিয়নের তানিয়া নামক ১৬ বছর বয়সের নারী স্বেচ্ছাসেবককে নিয়োগ দিয়েছিলেন ।

কর্মকর্তার আন অফিসিয়াল তার কথা না শোনার কারনে পদ্মপুকুর ইউনিয়নের মাছুরা নামক নারী স্বেচ্ছাসেবককে বিনা কারণে বাদ দেওয়া হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে কর্মকর্তার মনোনীত প্রার্থীকে ভোট না দেওয়ার কারণে রমজাননগরের আছমা মেম্বার, ও কৈখালীর রাবিয়া মেম্বারের সিপিপির আই ডি কার্ড দিতে তালবাহানা করেছে।

বক্তারা আরো বলেন:
এভাবে চলতে থাকলে শ্যামনগরের উপকূলীয় আমজনতা সিপিপি থেকে দুর্যোগের সময় সেবা পাবে না:
কর্মকর্তা মুন্সী নুর মোহাম্মদ একের পর এক নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করতে থাকে এবং তার সাথে সঙ্গ না দেওয়ায়, শ্যামনগর সদর ইউনিয়ন টিম লিডার মোঃ আব্দুর রশিদ নান্টু নামে বিভিন্নভাবে মিথ্যা হয়রানি মূলক বেনামী অভিযোগ দিয়ে থাকেন ।

সর্বশেষ মোঃ আব্দুর রাজ্জাক নামীয় ব্যক্তির পাঠানো অভিযোগে বিষয়টি পরিষ্কার হয়, মুন্সি নুর মোহাম্মদ, অভিযোগকারীদের স্থানে আব্দুর রাজ্জাকের নাম ব্যবহার করে ইয়াসিন মোড়ল এবং আব্দুর রশিদ নানটুর নামে পুনরায় অভিযোগ করে,
মিটিং সেমিনার কিংবা প্রশিক্ষণ কর্মশালায় স্বেচ্ছাসেবকদের সাথে তুই তুকারি করে কথা বলেন এই কর্মকর্তা।
দুর্যোগের সময় বিশেষ মুহূর্তে অতি প্রয়োজনে কর্মকর্তাকে ফোন করলে ফোন কেটে দেন।
প্রয়োজনে স্বেচ্ছাসেবকরা অফিসে গেলে কর্মকর্তা বিরক্ত বোধ করেন।
স্বেচ্ছাসেবকদের মাঝে একে অপরের সাথে বিরোধ লাগিয়ে স্বার্থ হাসিল করার চেষ্টা করেন এই কর্মকর্তা।

মন:পুত ব্যক্তিদের বিভিন্নভাবে অফিশিয়ালি সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিশেষ করে যারা তার অনিয়ম কর্মকান্ডের সাথে জড়িত থাকেন।

টাকার বিনিময়ে জাতীয় পুরস্কার পাইয়ে দেওয়ার জন্য প্রকাশ্য সহযোগী হিসেবে কাজ করেছেন,কর্মকর্তা মুন্সি নুর মোহাম্মদ, তার কাছের ব্যক্তি রমজান নগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক ফারুক হোসেন কে অফিসের নথি প্রকাশ করে, নায্য পুরষ্কার প্রাপ্য নজরুলের ডকুমেন্টস জাল করে ততকালীন ইউ এন ও কাছে প্রেরণ করে

এসব বিষয়ে ক্ষুব্ধ হয়ে সাধারণ স্বেচ্ছাসেবকরা মানববন্ধনের মাধ্যমে কর্মকর্তা মুন্সি নুর মোহাম্মদের বদলি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।